পলাশবাড়ীর বিএনপির প্রার্থীর পক্ষে মহদীপুরে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধা:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা র ৫নং মহদীপুর ইউনিয়ন যুবদল,জাসাস,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল এর যৌথ আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে ঠুটিয়াপাকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাবলু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল সরকার হানিফের পরিচালনায় এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, সহ-সভাপতি রাহি, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক জামশেদ রানা বাবু, রমজান, মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহামুদুল হাসান মাহমুদ, শাহাজাহান ,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন, ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান, ৫নং মহদীপুর যুবদলের সভাপতি, খন্দকার আপেল মাহমুদ,সাধারণ সম্পাদক পাপুল সরকার, যুবদল নেতা সুমন,৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল,মহদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল, সিনিয়র সহ-সভাপতি শরিফ মাষ্টার, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক, ওমর ফারুক, হালিম, ইউনিয়ন জাসাসের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক রাখু মিয়া,সাংগঠনিক সম্পাদক সামছুল হক,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিন,ছাত্রদল নেতা সিয়াম, আলিফ, রাতুল, মুসপিক, রায়হান,সাগর,অনিক পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দুলাল, কলেজ ছাত্রদল নেতা মোবারসির, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম সহ অন্যান্যরা।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































